কি করে ফেরাবে বল?
……অন্যথায় -
অনির্দিষ্টকালের জন্য হরতাল ডাকা হবে;
মিছিল-মিটিং , সভা –সমাবেশ হবে জোরেসোরে
প্রেস ব্রিফিং এ জানিয়ে দেব আমার দাবির কথা!
কোন পার্কে, ফার্স্টফুডের দোকানে কপোত-কপোতিরা
ভালবাসার কথা বলবেনা!
প্রেমের কবিতা লিখবেনা কোন কবি!
প্রকৃতিকে কড়া নির্দেশ দেয়া হবে-
ফাগুনকে বন্দী করার!
তোমার হৃদয়ের সম্মুখে বসে পড়ব
আমরণ অনশনে!
এক দফা, এক দাবি-
“ভালবাসতে হবে!”


“ভালবাসতে হবে!”
সবার জীবনেই ছোট বড় দীর্ঘশ্বাস জমে যায়। এ জন্যই হয়তো শব্দের ছলনায় সেইসব দীর্ঘশ্বাসগুলো আমরা একদম ভুলে থাকতে চাই।…..
কবিতাটা ভালো লেগেছে, আপুনি
ভালো থাকবেন
ধইন্ন্যা……ভালো আছি
হায়, হায়! তাইলে কেমনে হপে! lolz….
“ভালবাসতে হবে!” :p
দাবীখানা পইড়া ডর পাইছি! কেম্নে হপে!!
আমি কি জানি?
দারূণ দাবী… আপনার দাবী মানতেই হবে… বায় দ্য ওয়ে বেশ ভালো লাগলো…
হুম……মানতেই হবে।
ধন্যবাদ।
থিমখানা ভালো হইয়াছে। পড়িতে আরাম লাগিতেছে