“তফাৎ যাও, তফাৎ যাও!”

যেদিন পিঙ্ক কালারের সন্ধ্যাটি

খুনসুটিতে মেতে উঠেছিল-ভেবেছিলাম

তাকে নিয়ে কবিতা হবে একটা,

কিন্তু,

সে আমার মেরুন রঙের শাড়ি পরা স্মৃতিগুলো বুকপকেটে ভরে

সেই যে গেল………

তাই কবিতাকে ইস্তফা দিয়ে

মগজে ও মননে নির্লিপ্ততার চাষাবাদ করছি আমি।

ঘষে মেজে তুলে ফেলছি হৃদয়ের

আনাচে -কানাচে

পড়ে থাকা

কবিত্বময় শিশিরবিন্দু সব ,

চেতনার প্রতি বিন্দুতে

আপোষহীন প্রতিধ্বনি শুনি -

“তফাৎ যাও, তফাৎ যাও!”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.