একগুচ্ছ ভালোবাসা

…..অতঃপর,
একদিন গোধূলির পথ ধরে
এসে,
রেখে যাও শুধু ছায়াটুকু -আনমনে-
বাতায়ন পাশে!

আর আমি!
আমি সারাবেলা স্মৃতিতে বুঁদ হয়ে থাকি-
তোমার ছায়ার সাথে হেলান দিয়ে!

—————————-

দু:স্বপ্নের চাষাবাদ নয়!
“ভালোবাসি”-
এই সুখেতেই হৃদয় থরোথরো!
হৃদিমাঝে পেয়েছি যখন
গোধূলির পথ ধরে
কত আর দূরে যেতে পারো!

————————-

‘ভালোবাসি’-

শুধু এই কথাটুক বলতেই

মৃন্ময়ীর

একটা জনম কেটে গেলো!

চন্দ্রমল্লিক্কা আর-

নক্ষত্রেরা জানে

ঝিনুক হৃদয়ে কত

যতনে

মুক্তো লুকোনো ছিল!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.