নির্লিপ্ত!
কুসংস্কারে বিশ্বাসী নই-
তবু-
ডানচোখের পাতাটি কেঁপে উঠার প্রতীক্ষায় থাকতাম!
কারন -
শুনেছি ওটা নাকি শুভসংবাদ নিয়ে আসে!
তোমার আসার দিনে
ডান চোখের পাতাটাও কেমন তিরতির করে নেচে যেত
অবিরাম!
জানো-
ঠিক তেমনি করেই-
তোমার চলে যাওয়ার দিন আমার বামচোখের পাতাটি কেঁপেছিল ভীষন!
আর আজ ?
আজ আমার দু’চোখ-ই নির্লিপ্ত!
- Posted in: কবিতা কল্পনালতা
- Tagged: আকাশলীনা, কবিতা, মনন মম



সাম্প্রতিক মন্তব্য